28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

গাজায় শান্তি প্রক্রিয়ায় ম্যাক্রোঁর পূর্ণ সমর্থনের ঘোষণা

ফিলিস্তিনের গাজা অঞ্চলে শান্তি প্রক্রিয়ায় সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ইস্যুতে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর ম্যাক্রোঁ এই প্রতিশ্রুতি দেন।

ম্যাক্রোঁ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘আমাদের এখন শান্তির দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ফ্রান্স জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিনসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলিতভাবে পুরো ভূমিকা পালন করবে।

তিনি ট্রাম্প ও তার দলকে শান্তি প্রতিষ্ঠায় ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে প্রশংসা করেন। মাক্রোঁ আরও বলেন, ‘হামাসের প্রতিশ্রুতি দ্রুত অনুসরণ করা উচিত।’
বিআরএসটি/এসএস

Related posts

মেসির দৌড় থামবে কখন, জয় নাকি পরাজয়ে?

News Desk

মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় : আসিফ মাহমুদ

News Desk

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ; ভুটানকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

News Desk

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

News Desk

জকসু নির্বাচন : ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব

News Desk

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

News Desk
Translate »