31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

নলছিটিতে নদীভাঙন রোধে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামে নদীভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে বসতঘর, ফসলি জমি, এমনকি স্কুল, মসজিদ ও মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।

নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগের দাবিতে আজ শনিবার (১৯ জুলাই) সকালে ভাঙন কবলিত স্থানে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা জানান, বছরের পর বছর ধরে নদীভাঙনে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে যা কিছু অবশিষ্ট রয়েছে, সেগুলো নিয়েও রয়েছে চরম শঙ্কা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কোনো ধরনের বেরিবাঁধ না থাকায় বর্ষা বা বন্যা এলেই পানি ঢুকে পড়ে ঘরবাড়ি তলিয়ে যায়।

তারা আশঙ্কা করছেন, এখনই নদীভাঙন রোধে ব্যবস্থা না নিলে উত্তমাবাদ ও ঈশ্বরকাঠি গ্রামের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক হাওলাদার, ইউপি সদস্য নুরই আলম মানিক, সমাজকর্মী ডলি আক্তার, নাজমুল হাসান টিটু ও আরও অনেকে।

বক্তারা অবিলম্বে নদীভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

আত্মহত্যায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল গান্ধী

brs@admin

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত, সাবেক রাষ্ট্রদূতের দাবি

News Desk

বিদেশ সফরে যেতে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

News Desk

‘কেউ বাংলায় কথা বললেই বাংলাদেশি নন’, বাংলাভাষীদের হেনস্তায় বিচলিত মমতা

News Desk

বাংলাদেশকে ফের দুঃসংবাদ আইসিসির

News Desk

ফেসবুক, টুইটার বন্ধ করল নেপাল

News Desk
Translate »