26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর শারদীয় দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির কোন আশংকা নেই। তবে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহবান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

News Desk

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

News Desk

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News Desk

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ‍পালিত হবে না: প্রেস সচিব

brs@admin

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

News Desk

আবু সাঈদ হত্যার চার আসামি ট্রাইব্যুনালে

brs@admin
Translate »