28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

পটুয়াখালী জেলার বাউফলে গলায় কলা আটকে মোতালেব নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোতালেব নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের সোহেল প্যাদার ছেলে। তিনি ঢাকার একটি প্লেনসিটের দোকানে চাকরি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১ টার দিকে মোতালেবের বোন তাকে একটি কলা খেতে দেন। খাওয়ার এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আটকে যায়। এসময় অবস্থার অবনতি হলে শিশুটির মা ও বোনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মোস্তাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসক জানান, শিশুটির গলা থেকে কয়েক টুকরা কলা বের করা হয়।

মৃত মোতালেব ছিল তিন বোনের পর একমাত্র ভাই। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি অবহিত হয়েছি।
বিআরএসটি/এসএস

Related posts

যশোর-৫ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনে সমর্থকদের বিক্ষোভ

News Desk

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

News Desk

বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী

News Desk

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk
Translate »