26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না: দুদু

ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুদু বলেন, কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই বরং ভরাডুবি হবে। সেজন্যে তারা নির্বাচন চাচ্ছে না।

বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে এখন জবাবদিহিমূলক সরকারের দরকার। এজন্য একটি ভালো নির্বাচন দিতে হবে। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আগস্ট মাসে আমাদেরকে শপথ নিতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ আন্দোলন সমাপ্তি হবে না।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জনের দেহে মিলল জিকা ভাইরাস

brs@admin

দিনের পর দিন অভুক্ত গাজার এক তৃতীয়াংশ মানুষ : ডব্লিউএফপি

News Desk

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনোয়ারা গ্রেফতার

brs@admin

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk

‘ভুয়া’ টিসিবি কার্ডের বদলে কৃষকেরা স্মার্ট কার্ড পাবেন: খাদ্য উপদেষ্টা

brs@admin

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin
Translate »