BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

 

প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’— এই স্লোগানে গণরুম প্রথা, গেস্টরুম নির্যাতন ফিরে আসতে না দেওয়াসহ নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার শপথ নিয়েছেন আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদ পরিষদের প্রার্থীরা।
রোববার (০৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম  ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ কেন্দ্রীয় ছাত্রসংসদ এবং হল সংসদের প্রার্থীরা শপথবাক্য পাঠ করেন।

দুপুর ১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংগীতের পর সবাই শপথবাক্য পাঠ করেন।
শপথ বাক্য পাঠ করান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মোটা দাগে আটটি বিষয়ে শপথ নেন ছাত্রদল সমর্থিত হামিম-মায়েদ পরিষদ এবং হল সংসদ পরিষদের প্রার্থীরা।
শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ছাত্রদলের নেতাকর্মী, সমর্থকরা।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজের সূচি প্রকাশ

News Desk

চিলিতে দাবানলে নিহত ১৯, জরুরি অবস্থা ঘোষণা

News Desk

গণভোটের দাবি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল : সালাহউদ্দিন

News Desk

উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই : আসিফ নজরুল

News Desk

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

News Desk

আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ প্রতিমন্ত্রীর

News Desk
Translate »