BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩ে১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ দেন। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। এছাড়াও দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।

এতে আরও বলা হয়, যদি সরকার ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত আছে : কৃষি উপদেষ্টা

News Desk

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

brs@admin

ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৬%-এ নামানোর আশা

News Desk

বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া বিচারপতির পদত্যাগ

News Desk

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রিজভীর

News Desk

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

brs@admin