26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি। এই মুহূর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্ভব না। কমিশন সবকিছু বিবেচনা করে। অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো তারা করবেন।

এসময়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।
বিআরএসটি/এসএস

Related posts

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

ফের ১২ দিনের কর্মসূচি ঘোষণা দিলো ইসলামি আন্দোলন

News Desk

ফরিদপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

brs@admin

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

News Desk

যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার : গভর্নর

brs@admin

শেখ হাসিনার নৃশংসতা ৭১’র পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে : আসিফ নজরুল

News Desk
Translate »