28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথবাহিনীর অভিযানে সাইদুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে দামুড়হুদা ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল।

আটক সাইদুর রহমান ওই এলাকার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে।

সেনা ক্যাম্প সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন সাইদুর। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানকালে তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইলফোন জব্দ করা হয়।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সেনাবাহিনী আটক সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতবর্ষে আমাদের বন্ধু খুব কম : মির্জা ফখরুল

News Desk

‘অশিক্ষিত-চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে’: সাদিয়া আয়মান

News Desk

ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা

News Desk

রাশিয়া-চীনের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন

News Desk

হাসিনাসহ পরিবারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

News Desk

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

News Desk
Translate »