26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।’
প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব‍্যাহত করে এমন কোনও কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছেন।
বিআরএসটি/এসএস

Related posts

বাস-ভ্যান সংঘর্ষে একজন নিহত

News Desk

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৭ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

News Desk

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, জরুরি অবস্থা ঘোষণা

brs@admin
Translate »