26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে বসতবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (উওর)। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- সোহাগ মন্ডল (৪১), মিন্টু (৩৮), মোশাররফ (৩৭), আমিনুল (৩৬), আনোয়ার (৩৮), জসিম (৩৩), ময়নাল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৮ আগস্ট ভোর রাতে জেলার ঘাটাইল উপজেলার চকপাকুটিয়া গ্রামের বাসিন্দা অমর বণিকের বসতবাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অমর বণিক বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাত করে ডাকতরা। ওই সময়ে স্বর্ণালংকার, রুপা, মোবাইল ও নগদ টাকা লুট করে। তার ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে এলে ককটেল বিস্ফোরণ করে ভয় দেখিয়ে চলে যায় ডাকাতদল।

পরে এ ঘটনায় অমর বণিক বাদী হয়ে মামলা দায়ের করলে ঘাটাইল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উওর) আসামি আটকে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সকালে নেত্রকোনা জেলার কেন্দুয়ায় অভিযান চালিয়ে মূলহোতা মিন্টুকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যমতে গাজীপুরের কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুন্ঠিত মালামাল স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৫ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রুপা উদ্ধার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক বলে মনে করে সরকার

News Desk

গুমের সাথে জড়িত প্রশাসনের বিচার দাবিতে মানববন্ধন

News Desk

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

News Desk

ইসরায়েলকে আরব আমিরাতের সতর্ক বার্তা

News Desk

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

brs@admin

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

News Desk
Translate »