29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে

গুম ও হত্যাকাণ্তের জন্য এই দেশের মাটিতে শেখ হাসিনার
বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ‘মেমোরিজ অব ডিজঅ্যাপিয়ারেন্স’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে, হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী। হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ কথা ভাবা ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলো (আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম ও হত্যাকাণ্ড) এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন অবশ্যই চায়। নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য।

অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে জনগণের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জনশুনানি করা এবং গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের কান্না বন্ধ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এর জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

Related posts

ঢাকা মেডিকেলে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতির মৃত্যু

News Desk

মণিরামপুরের কুলটিয়ায় ত্রাণ বিতরণ

News Desk

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতলো বাংলাদেশ

brs@admin

সাতক্ষীরায় সাব রেজিস্ট্রারের অমায়িকের বিরুদ্ধে তদন্ত শুরু

News Desk

বিএনপির সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক

News Desk

‘গাজা জিম্মি মুক্তি চুক্তি’ অনুমোদন করেছে ইসরাইল

News Desk
Translate »