31.2 C
Bangladesh
Tuesday, September 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী এলাকা হতে ৪০০০ পিস ইয়াবাসহ মো. তারেক (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবাসহ ঢাকার দিকে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারী থানাধীন নবাবপুরস্থ কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন-২ এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে তারেককে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তারেককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় নিয়ে এসে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে থাকে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

২২ ডিসেম্বর জকসু নির্বাচন

News Desk

শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন: নাহিদ ইসলাম

News Desk

দলীয় সহকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

brs@admin

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

News Desk

পেনাল্টির পর নরওয়ের গোলরক্ষককে কী বলেছেন নেইমার?

News Desk

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

News Desk
Translate »