26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গাজায় আরো ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করছে ইসরাইল

গাজায় আরো ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে ইসরাইল। বুধবার (২০ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ সম্প্রসারণ ও গাজা শহর দখলের পরিকল্পনায় ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ইসরাইল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অবশ্য মধ্যস্থতাকারীরা ২২ মাস ধরে চলমান যুদ্ধে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ কিছু এলাকায় অভিযান শুরু করার পরিকল্পনা অনুমোদন করেছেন। তারা ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে এবং অতিরিক্ত ২০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের মেয়াদ বাড়িয়েছে।

সূত্র : আল জাজিরা

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

জুলাইয়ে বর্বরতা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে : তারেক রহমান

News Desk

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

brs@admin

আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না: রিজভী

News Desk

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেসসচিব

brs@admin

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk
Translate »