32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বোট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

বোটের শ্যাফট বিকল হয়ে ৩ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’ এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ আগস্ট) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেছেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।পরবর্তীতে ৩ দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে গত ১৭ আগস্ট রোববার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি অবগত করেন।

তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে এবং অল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ সমুদ্র এলাকা হতে ৮ জন জেলেসহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌছে দেয়া হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে মিললো দুই শিশুর লাশ

brs@admin

ভোলার তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

News Desk

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত

brs@admin

বিএনপিকে ধন্যবাদ জানালো ডিএমপি

News Desk

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

News Desk
Translate »