29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদবিনোদনশিরোনাম

কারামুক্ত অভিনেত্রী শমী কায়সার

কারামুক্ত হলেন অভিনেত্রী শমী কায়সার। জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির।
গত বছরের ৫ নভেম্বর রাতে উত্তরার বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। পরে তাকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উত্তরা পূর্ব থানার ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে যান শমী কায়সার। শেষমেশ গত ১২ মার্চ জামিন পান তিনি। এর মধ্যে গত ৯ এপ্রিল আজমপুরের কলেজ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় জামিন পাওয়ার পর মুক্তি পেলেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

brs@admin

দেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না : সেলিম উদ্দিন

News Desk

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্ম বিরতি ‎

News Desk

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

brs@admin

গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

News Desk

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »