29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদস্বাস্থ্য

আজও সেবা বন্ধ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে

আজও সেবা বন্ধ রয়েছে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। বুধবারের মতো বৃহস্পতিবারও হাসপাতালটি থেকে সেবা নিতে পারেননি কেউ। নিরাপত্তার অভাবে হাসপাতালে আসেননি চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী কেউ।

জুলাই গণঅভ্যুত্থানের আহতদের অব্যাহত নির্যাতন-হুমকির প্রতিবাদ ও কর্মস্থলের নিরাপত্তার দাবিতে বুধবার কর্মবিরতি পালন করেন হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। দিনের শুরুতে সেবাপ্রার্থীদের সঙ্গে হাসপাতালের স্টাফদের এ বিষয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

দুপুরে হাসপাতালে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সেবাপ্রার্থীদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। দিনভর হাসপাতালটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছিল। বন্ধ ছিল সকল সেবা কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও বন্ধ আছে রাজধানীর গুরুত্বপূর্ণ এই হাসপাতালের সব ধরনের সেবা কার্যক্রম।

হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মকর্তা০কর্মচারীর সঙ্গে কথা হয়েছে জাগো নিউজের। তারা জানিয়েছেন, জীবন শঙ্কায় তারা হাসপাতালে যাচ্ছেন না।

Related posts

২৪’র নির্বাচন ডামি ও প্রহসনের ছিল : আদালতে হাবিবুল আউয়াল

brs@admin

আ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ

News Desk

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন বেগম খালেদা জিয়া

brs@admin

ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে বাংলাদেশী পুলিশ আটক

News Desk

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপনে’ তেহরানে বিশাল র‌্যালি

brs@admin
Translate »