BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন (০৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ (১৪ আগস্ট) আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজ ভোর ৬টায় একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

১০ মাস পর সেন্ট মার্টিনে পর্যটক জাহাজ ‐ প্রথম দিনেই ভিড়

rahman himel

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

News Desk

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা আজ দুপুরে

rahman himel

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

brs@admin

৪৪তম বিসিএস : কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

brs@admin

বড়দাহ পুরাতন ব্রীজের রেলিং ভেঙে নদীতে ট্রাক

News Desk