26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে রোকেয়া পদক ২০২৫ তুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন।

এবার পদকপ্রাপ্তরা হলেন :

রুভানা রাকিব — নারীশিক্ষা শ্রেণি (গবেষণা)
কল্পনা আক্তার — নারী অধিকার শ্রেণি (শ্রম অধিকার)
নাবিলা ইদ্রিস — মানবাধিকার শ্রেণি
ঋতুপর্ণা চাকমা — নারী জাগরণ শ্রেণি (ক্রীড়া)

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সুপারিশে এই চারজনকে রোকেয়া পদকের জন্য মনোনীত করা হয়। গত বৃহস্পতিবার তাদের নাম অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

নারী জাগরণ ও শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজে নারী-পুরুষের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তার গল্প-উপন্যাস-প্রবন্ধে সেই স্বপ্নই প্রতিফলিত হয়েছে। নারী শিক্ষার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নারীর ভোটাধিকার ও ক্ষমতায়নে তার লড়াই বাংলার সমাজে নতুন দিগন্ত খুলে দেয়।

৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিন। ১৯৩২ সালের এই দিনে তিনি মারা যান। দিনটি জাতীয়ভাবে রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করছে।
বিআরএসটি/এসএস

Related posts

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk

সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশের প্রশিক্ষণ

News Desk

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

brs@admin

৬ মাসে রেকর্ড পরিমান স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে

brs@admin

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

News Desk
Translate »