26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ ধরনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও ‘অভ্যুত্থানের’ ডাক দেওয়া হবে জানিয়েছে সংগঠনটি।

এছাড়া আওয়ামী লীগকে নিয়ে যদি নির্বাচনের কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়, তাহলে অভ্যুত্থানপন্থি ছাত্র-জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানোর এক বার্তায় এসব কথা জানানো হয়।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে ‘Know My Village’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চান ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

News Desk

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

brs@admin

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত

News Desk

গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিতের আহ্বান ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স- ইউভেডের

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস

brs@admin
Translate »