BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতীয় নির্বাচনে মাঠে থাকবে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ আনসার তো থাকবেই, পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাবাহিনী নিয়োগ করা হবে। এ ছাড়াও মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি, র‍্যাবের সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) সকালে কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু ও উৎসবমুখর হয় সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এ সময়, রাজনৈতিক দলগুলো ও জনগণের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

শাপলা ছাড়া ইসির অন্য কোনো অপশন নেই: সারজিস

News Desk

পুলিশের ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

News Desk

ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাব এখন কঙ্গোর ইবোলা

rahman himel

ব্যাংক খাতে নতুন মুদ্রানীতিতে সুশাসনসহ সংস্কার কার্যক্রমে জোর

brs@admin

৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

News Desk

‘আ. লীগ নির্বাচনের বাইরে থাকবে, সেটা নিশ্চিত: আনিস আলমগীর

brs@admin