28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদশিরোনাম

কাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটের পর এবার ১০০ টাকার নতুন নোট বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে এই নোট ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নকশা নিয়ে নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণ করছে বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে।

প্রথমে আগামী ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরে দেশের অন্যান্য অফিস থেকেও ধাপে ধাপে নতুন নোট বাজারে ছাড়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

brs@admin

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

News Desk

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

News Desk

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

brs@admin

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি ৪১ কোটি টাকায়

News Desk

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড : অভিনেত্রী বাঁধনের ক্ষােভ

News Desk
Translate »