BRS TIMES
প্রচ্ছদবিনোদন

যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার’; পরীমনির স্ট্যাটাস

ঢালিউড অভিনেত্রী পরীমনি সামাজিক মাধ্যমে প্রায়ই স্ট্যাটাস দিয়ে নেটিজেনদের মাঝে আলোচনার ঝড় তোলেন। মনের জমানো ক্ষোভ–রাগ সবটাই প্রকাশ করেন অবলীলায়। আবেগ-অনুভূতি, ভালোলাগা-ভালোবাসা অকপটে প্রকাশ করেন অভিনেত্রী। মঙ্গলবার (৫ আগস্ট)  বিকালেও দিয়েছেন এমনই এক পোস্ট।

এবার তিনি ফেসবুক পোস্টে লিখেছেন— ‘যে সবার, সে আসলে কারোরই না। সে মূলত ফ্রিল্যান্সার’।

তার পোস্টটি নিয়ে বেশ রসিকতায় মজেছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করেছেন। অনেকে আবার প্রশ্ন রেখেছেন— কার দিকে ইঙ্গিত করেছেন পরী।

এদিকে আরেক স্ট্যাটাসে পরীমনি তার ছেলে রাজ্যর জন্মদিনের ড্রেস কোড প্রকাশ করেছেন। আগামী ১০ আগস্ট রাজ্যের জন্মদিন। সেদিন বেশ বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছেন অভিনেত্রী। প্রতিবারের মতো এবারেও জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য একটি নির্দিষ্ট রঙ বাছাই করেছেন তিনি। এবারে তিনি ঠিক করেছেন মেরুন রঙ।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম-বিয়ে, তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে। বর্তমানে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। তাদের নিয়েই আনন্দে কাটছে এ অভিনেত্রীর জীবন।

অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না পরীমনিকে। শিগগিরই তিনি নতুন করে কাজে ফিরবেন বলেও আশা করছেন তার ভক্ত অনুরাগীরা।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

rahman himel

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি কমিশনের আছে কি না জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা : সিইসি

brs@admin

থাই সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত

News Desk

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই: রাষ্ট্রদূত মুশফিক

News Desk

বাংলাদেশে জুলাই আন্দোলনের খুনিদের কোনো জায়গা নেই : প্রেস সচিব

News Desk