26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ ‎

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সংসদীয় একটি আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে আজ টানা চতুর্থ  দিনের মতো জেলার বিভিন্ন মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

সকালে তারা খুলনা-বরিশাল মহাসড়কে বাগেরহাটের দশানী মোড়, ডিসি অফিসের সামনে, মোংলা- খুলনা মহাসড়কের রামপালের ফয়লায় ও সাইনবোর্ড- শরণখোলা মহাসড়কের মোরেলগঞ্জ সদরে মহাসড়ক অবরোধ করে। প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ চলাকালে এসব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের দশানী মোড় অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে এসে আবারো মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

‎বাগেরহাটে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি শেখ মোহম্মদ ইউনুসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, বাগেরহাটে আসন কমিয়ে দেয়ার নির্বাচন কমিশনের প্রস্তাব জন আকাঙ্ক্ষার পরিপন্থি। যেখানে বাগেরহাটে আরও নির্বাচনী আসন বাড়ানো দরকার, সেখানে আসন কমানোর সিদ্ধান্ত মেনে নেয়া হবেনা। সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে ৫ আগস্ট থেকে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বিআরএসটি/এসএস

Related posts

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin

পেন্টাগনের গোয়েন্দা প্রধান বরখাস্ত

News Desk

ভেনেজুয়েলার দুর্গতদের পাশে নেইমার

News Desk

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় কোনো কোনো দল ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

News Desk

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

‘এটা আর ফেরত দেব না’ – বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বললেন ট্রাম্প

News Desk
Translate »