26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল তিনটার একটু পর কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ।

ইতোমধ্যে সমাবেশে ৩টা ১৫ মিনিটে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ছাত্রদলের এই সমাবেশকে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাচ্ছে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে আগেই ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

সাতক্ষীরায় সাব রেজিস্ট্রারের অমায়িকের বিরুদ্ধে তদন্ত শুরু

News Desk

রোববার বিএনপি-জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

brs@admin

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

News Desk

কাতার থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার

News Desk
Translate »