BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিজাতীয়প্রচ্ছদশিরোনাম

কমেছে এলপিজির দাম

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্যের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩২৬ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৫৯২ টাকা, ১৬ কেজির ১ হাজার ৬৯৮, ১৮ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১০ টাকা, ২০ কেজির ২ হাজার ১২২ টাকা, ২২ কেজির ২ হাজার ৩৩৪ টাকা, ২৫ কেজির ২ হাজার ৬৫৩, ৩০ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩৩ কেজির ৩ হাজার ৫০২ টাকা, ৩৫ কেজির ৩ হাজার ৭১৪ টাকা এবং ৮৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশকালে দুইজন আটক

News Desk

‘গুরুতর আলোচনা’ করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি, দেখা করবেন পুতিনের সঙ্গে

brs@admin

বিজয়-৭১ ভবন থেকে ১৪ টি হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর

brs@admin

বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৯ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

News Desk