BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামস্বাস্থ্য

‘চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র’ : স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করেছেন। গতকাল (৩০ জুলাই) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্বাস্থ্য খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিশেষ করে রংপুর বিভাগে চীনের সহায়তায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য মোবাইল হাসপাতাল সেবা চালু, এবং সারা দেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন সরকার কেবল অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়েও সহায়তা করবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘বাংলাদেশের সকল বিভাগীয় হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালসমূহে অচিরেই ১২শ’ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি কষ্ট অনেকাংশে কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। স্বাস্থ্যখাতে চীন সরকারের এ ধরনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।’
বিআরএসটি/এসএস

Related posts

মাসে দ্বিতীয় দফায় বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে বেড়েছে ২১২ টাকা

Durjoy Das

মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News Desk

ডিসেম্বরে ফ্যাসিস্ট মোকাবেলায় মাঠে থাকবে জামায়াত: ডা. শফিক

rahman himel

পিরোজপুর স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

News Desk

স্বামীর প্রশংসাই সংসারের ভিত ‐ মনে করেন তিশা

rahman himel

সাতক্ষীরায় সেতুর ওপর যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

News Desk