BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় চার ভূমিকম্প

বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে মঙ্গলবার রাতে চারটি ভূমিকম্প হয়েছে। প্রতিটি ভূকম্পের মাত্রা ছিল চারের ওপর। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টা নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। সমুদ্র তলের ১০ কিলোমিটার গভীরের সেই কম্পনের মাত্রা ছিল ৫।

এরপর কাছাকাছি এলাকায় ৫, ৪.৯, ও ৪.৬ মাত্রার আরো তিনটি ভূমিকম্প হয়েছে। দেড় ঘণ্টা সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে। আগের দিন নিকোবর আইল্যান্ডে ৬.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়। তবে ইন্দোনেশিয়ার ওই অঞ্চলেও সুনামির সতর্কতা নেই। তবে এসব ভূমিকম্পে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও জানা যায়নি।

বুধবার রাতে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট। রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে সতর্ক অবস্থান নিয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া

brs@admin

গাজায় ত্রাণ অবরোধ আন্তর্জাতিক আইন ও মানবতার লঙ্ঘন : আলবানিজ

News Desk

আইনশৃঙ্খলা ভালো হলে দেশ ইউরোপ-আমেরিকা হতো ‐ জামায়াত আমির

rahman himel

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

brs@admin

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ ১৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

News Desk

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি

News Desk