26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। এখনও আমাদের সামনে সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে। মাঝেমধ্যে ভয় হয়, আমরা যেনো এই শিক্ষা ভুলে না যাই।

জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে, যত শাস্তিই দিই, সেটার বীজ বোধহয় রয়েই যায়। সেই বীজ থেকে মুক্তি লাগবে। তাই কাগজে-কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বিচার এমনভাবে করা হবে যেনো, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কখনও নীরবতা দমন, দেশের জনগণকে ধ্বংস করা না যায়। সংস্কার কর্মসূচির পাশাপাশি আমরা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের আইনের আওতায় আনতে কাজ করছি। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়। বিচার মানে এই নিশ্চয়তা প্রদান করা যে, রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না।

রাজনৈতিক ব্যবস্থা গঠনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গড়ার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐকমত্য এমন একটি ব্যবস্থাকে নিশ্চিৎ করবে যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করে। আমাদের লক্ষ্য একটাই, একটি বাংলাদেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিক শান্তিতে, মর্যাদায়, গর্বে ও স্বাধীনতায় বাঁচতে পারে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রোহিঙ্গা সংকট পর্যন্ত, এমনকি গত বছরের জুলাই-আগস্টের সংকটকালীন সময়েও জাতিসংঘ সবসময় বাংলাদেশের পাশে ছিল বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।
বিআরএসটি/এসএস

Related posts

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে : ডিবি

brs@admin

অস্ত্র সমর্পণের দাবি হামাসের অস্বীকার

News Desk

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী

News Desk

সাতক্ষীরায় আ.লীগ নেত্রী শামীমা গ্রেপ্তার

News Desk

তিন বছরের মধ্যে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের আলোচনা

brs@admin
Translate »