31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শাকিব খানকে নিয়ে মন্তব্যে বিতর্ক, ব্যাখ্যা দিলেন জাহিদ হাসান

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার নতুন চলচ্চিত্র ‘উৎসব’। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে, এবং এতে ‘খাইশটা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন তিনি। তবে প্রশংসার পাশাপাশি সম্প্রতি এক বিতর্কেও জড়িয়েছেন এই অভিনেতা।

এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহারে আপত্তি জানানোর পর শুরু হয় আলোচনা-সমালোচনা। বিশেষ করে শাকিব ভক্তরা তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাহিদ হাসান।বুধবার (২ জুলাই) আরেকটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করার প্রশ্নই আসে না। হয়ত আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, কিংবা আমি ঠিকভাবে বোঝাতে পারিনি।’

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছিলাম, যখন কেউ নিজ গুণেই বড় হয়ে যায়, তখন তার নামের আগে বিশেষণ প্রয়োজন হয় না। যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা ম্যারাডোনা—এদের নামের আগে কিছু লাগেই না।’

শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘শাকিব ভক্তদের আবেগকে আমি সম্মান করি। তারা মন খারাপ করেছে, এটা ইতিবাচকই বলা যায়। কারণ ভালোবাসা থেকেই এমন প্রতিক্রিয়া। তবে তারা যদি আমার বক্তব্য ঠিকভাবে বুঝতেন, তাহলে দেখতেন—আমি শাকিব খানকে ছোট করিনি, বরং বড় করেই বলেছি।’

শেষে জাহিদ হাসান বলেন, ‘শাকিব খান তো আমাদেরই। আমাদের নিজেদের তারকাদের সম্মান করতে হবে। একজনকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না।’

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ও দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প

News Desk

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

১৩৩টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

brs@admin

ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপনে’ তেহরানে বিশাল র‌্যালি

brs@admin

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

News Desk
Translate »