BRS TIMES
আইনশৃঙ্খলা ভালো হলে দেশ ইউরোপ-আমেরিকা হতো ‐ জামায়াত আমির
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আইনশৃঙ্খলা ভালো হলে দেশ ইউরোপ-আমেরিকা হতো ‐ জামায়াত আমির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এত দিনে বাংলাদেশের ইউরোপ-আমেরিকা হয়ে যাওয়ার কথা ছিল। তবে তাঁরা ইউরোপ-আমেরিকা হতে চান না, একটি ভালো বাংলাদেশ চান। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এ বিষয়ে জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই কথা বলেছেন। তাঁদের এই বক্তব্য ঠিক হলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল। তবে তিনি ইউরোপ-আমেরিকার মতো নয়, একটি ভালো বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই বাংলাদেশ কবে হবে, তা নিয়ে জনগণের মধ্যে আকাঙ্ক্ষা ও প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা ভালো হলে যা বললেন আমির

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে শফিকুর রহমান বলেন, মেয়েশিশুদের ওপর অবর্ণনীয় নির্যাতন ও তাদের নিরাপত্তাহীনতার কারণে মানুষ আতঙ্কিত। চারদিকে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি, আর এর জন্য সরকারি দলের নেতা-কর্মীদের দায়ী করেন।

দ্রব্যমূল্য প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নীরবে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে। সব দোষ অতীতের সরকারগুলোর আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর চাপানো হচ্ছে বলেও সরকারের সমালোচনা করেন তিনি। অধিবেশনে দলের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আ ন ম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk

প্রথম মা হিসেবে মুকুটজয়ী জেনিফারের অজানা গল্প

rahman himel

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

News Desk

আরও ৩টি আরএমজি কারখানা পেল লিড সনদ

News Desk

গার্ডদের অচেতন করে সোনার দোকানে চুরি, আটক ৪

rahman himel

ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর এসআরবি-৮

News Desk