32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

এনসিপির অনুরোধ রাখলো ছাত্রদল

আগামী রোববার (৩ আগস্ট) শহিদ মিনারে ছাত্র সমাবেশ করতে চেয়েছিল ছাত্রদল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করেছে ছাত্রদল। শহিদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আজ (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রসমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল। তারা অনুমতিও পায়। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্রসমাবেশের স্থান পরিবর্তন করল।

লিখিত বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রসমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল।
বিআরএসটি/এসএস

Related posts

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ তিনজন আটক

News Desk

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

News Desk

সমঝোতায় অর্থনৈতিক চ্যালেঞ্জ সমাধানের আশা অর্থমন্ত্রীর

News Desk

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান

News Desk

ভারতে যখন হামলা করব তখন পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

brs@admin

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

brs@admin
Translate »