26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জামায়াতের

দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, আমরা সরকারকে বলেছি, সরকার যেন আরেকটু কঠোর হয়। বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান হবে না।

ডা. তাহের বলেন, বৈঠকে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছি, ক্ষতিপূরণের ব্যবস্থা করতে বলেছি। আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় এবং প্রয়োজনে দেশের বাইরে নিয়ে হলেও এই চিকিৎসা করা দরকার।

বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

News Desk

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ

News Desk

গুমের মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে শুনানি আজ

News Desk

বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

News Desk

১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

News Desk

তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

News Desk
Translate »