28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদ

সোমবারের মধ্যে জুলাই সনদের খসড়া যাবে দলগুলোর কাছে : আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর মধ্যে ১০টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, এখনো ৭টি বিষয়ে আলোচনা চলছে। আর তিন বিষয়ে আলোচনা বাকি রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা চলতি মাসের মধ্যেই শেষ করতে চায় কমিশন।

রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার ১৮তম দিনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। আগামীকালের মধ্যে সকল দলের কাছে তা পাঠানো হবে।

এদিকে, আজ বেলা ১১টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৮তম দিনের আলোচনা শুরু হয়। আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হবে। এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

সন্ধ্যায় ঢাকায় আসছেন মার্কিন নতুন রাষ্ট্রদূত

News Desk

লালমোহনে গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

News Desk

সব পরীক্ষা স্থগিত করলো বুয়েট

News Desk

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত ছাড়াল হাজার

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

News Desk

বিসিবির নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

News Desk
Translate »