26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহিত সিংহ (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার মনাকশা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজুু সিংহের ছেলে।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রহিত উপজেলার চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে রহিত প্রসাব করার কথা বলে শ্রেনি কক্ষের বাইরে যায়। বিদ্যালয়ের সামনে আম গাছের নিচে বজ্রপাতে রহিত আহত হয়। শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সেলিম রেজা তাকে মৃত ঘোষণা করেন।

মনাকষা ইউপি সচিব আব্দুর রাকিব বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, মনাকশায় এক শিশু শিক্ষার্থী বজ্রপাতে নিহতের কথা শুনেছি। আবেদন পেলে শিশু শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন

brs@admin

১ রুপিতে ১,০৫০ একর জমি ইজারা ‘মোদির বন্ধুকে’ : কংগ্রেস

News Desk

আবারও দাম বাড়ল স্বর্ণের, আজ ভরি কত?

News Desk

১২টি দেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

brs@admin

বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কমিটি

brs@admin

বাংলাদেশে তেলের দাম এখনও কম: রিজভী

News Desk
Translate »