26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। বিশেষ করে এই পদক্ষেপে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারে। শুধু তা-ই নয়, স্বর্ণের মূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজার। লাভের মুখ দেখেছে সেনসেক্স, নিফটিও।

বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর পড়তে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে। বুধবার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাজ্যের সমস্ত পণ্যের ওপর রফতানি শুল্ক ১০ শতাংশ ধার্য করা হচ্ছে। শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারও ওপর ২০, কারও ওপর ২৫, আবার কারও ওপর ৪৬ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়ল শেয়ারবাজারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘোষণার জেরে টোকিওর নিক্কেই (টোকিও স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিকভাবে ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছিল। যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়। বর্তমানে পতনের হার দাঁড়িয়েছে ২.৯ শতাংশে।

উল্লেখ্য, ট্রাম্প জানিয়েছেন, তিনি জাপানের ওপর ২৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করছেন। যার প্রভাব পড়েছে হংকং, সাংহাইয়ের শেয়ারবাজারেও । কোথাও পতনের হার ১.৫ শতাংশ, আবার কোথাও ১.৪ শতাংশ।

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামেও প্রভাব পড়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হলুদ ধাতুর দাম আউন্স প্রতি ৩,১৬০ ডলার ছাড়াল, যা সর্বকালের রেকর্ড।

শুধু স্বর্ণ নয়, তেলের দামেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২.৫৬ ডলারে পৌঁছেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বিকাল ৪টায় ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ আর বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ভারত, চীন, ব্রাজিল, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নয়া শুল্কনীতি চাপানো হয়েছে। আমেরিকা ছাড়া অন্য যেকোনও দেশের গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, জাপানি পণ্যের ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ, যুক্তরাজ্য থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং সুইজারল্যান্ডের ওপর ৩১ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ানসিএনবিসিএপিফিন্যান্সিয়াল টাইমস

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

আগামী মাসে যেকোনো সময় খালেদা জিয়া দেশে ফিরতে পারেন

brs@admin

দেশ ও জাতির প্রয়োজনে বৈরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি : মহাপরিচালক

News Desk

নতুন বিতর্কে জড়ালেন সাকিব, জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ?

News Desk

আইএসপিআরের বক্তব্য গণঅধিকার পরিষদের প্রত্যাখ্যান

News Desk

মিয়ানমারের মতো বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্পের শঙ্কা, সতর্ক থাকার অনুরোধ

brs@admin

জয়ার ‘ডিয়ার মা’, মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে

News Desk
Translate »