31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

দিনাজপুর-মহাসড়কে আজ (রোববার) দুপুর আড়াই টায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও আহত ৬ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম জেলার বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, দুপুর ১২ টায় দিনাজপুর শহরে ইসলামী হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সাথে ৭ জন এক সাথে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর-দশমাইল মহাসড়ক সংলগ্ন নশিপুর কোল্ড স্টোরেজের সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা আম ভর্তি মক্কা কাবার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকে থাকা ৭ জন গুরুতর আহত হয়। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত জাহিদুল ইসলাম মারা যায়।

দিনাজপুর দশমাইল মহাসড়ক থানার পরিদর্শক মো. মোস্তাাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর কাবার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানায়, আহত ৬ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দশমাইল মহাসড়ক পুলিশের এস.আই রেজাউল করিম জানায়, এই সড়ক দুর্ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

গুলশানে চাঁদাবাজি; গণতান্ত্রিক ছাত্রসংসদের জানে আলম অপু গ্রেপ্তার

News Desk

অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প?

brs@admin

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার শুল্ক আলোচনা

brs@admin

কাল রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk
Translate »