BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

উইঙ্গার রুনি বার্দগিকে (১৯) দলে নিয়েছে বার্সেলোনা, তবে সুইডিশ বয়সভিত্তিক দলের এই ফুটবলারকে নিতে কত টাকা ট্রান্সফার ফি দিয়েছে, তা জানায়নি কাতালান ক্লাবটি।

কুয়েতে জন্ম নেয়া এই সুইডিশ ফুটবলারকে এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে বার্সা। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দলের সঙ্গে থাকবেন এই উইঙ্গার।

এর আগে, ২০২০ সালে কোপেনহেগেনের বয়সভিত্তিক দলে যোগ দেয়ার দুই বছরের মধ্যেই ক্লাবটির মূল দলে জায়গা করে নেন বার্দগি। কোপেনহেগেনের হয়ে তিনটি ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ জিতেছেন তিনি। দলটির হয়ে মোট ৮৪টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৫টি এবং অ্যাসিস্ট করেছেন একটি।
বিআরএসটি/এসএস

Related posts

হতাশার সম্মেলনেও ১ হাজার ৫৫ কোটির প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

rahman himel

তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন : মিন্টু

brs@admin

দুই খুনের জেরে জ্বলল বেন্দারচর ‐ গ্রামজুড়ে আতঙ্ক

rahman himel

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

News Desk

কক্সবাজারে পিটার হাস

News Desk

ডিসেম্বরে বড় নাশকতার ছক ‐ গোযেন্দা তথ্যে সতর্ক পুলিশ

rahman himel