BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ সোমবার (১৪ জুলাই) এ রুল জারি করেন।

একইসঙ্গে আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহিদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।

এছাড়াও জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশেও রুল জারি করা হয়েছে। রুলে বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে।
বিআরএসটি/এসএস

Related posts

এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

২৯ জন কারাবন্দিকে মুক্তি

News Desk

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

News Desk

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

brs@admin

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

News Desk

শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ

News Desk