27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিক্ষা

আজ বিকেল থেকে ঢাবি মেট্রো স্টেশন বন্ধ

আজ সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ে মেট্রোরেল চললেও কোনো ট্রেন ওই স্টেশনে দাঁড়াবে না।

রোববার (১৩ জুলাই) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেবল ১৪ জুলাই বিকেল ৫টা থেকে (ওইদিনের জন্য) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কার্যবিবরণী সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
বিআরএসটি/এসএস

Related posts

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

brs@admin

বিএসএফ ও শেখ হাসিনার তীব্র সমালোচনা এনসিপির

News Desk

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

brs@admin

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

খামেনি হত্যার প্রতিশোধের অঙ্গীকার ইরানের সেনাপ্রধানের

News Desk

ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্তে অটল অস্ট্রেলিয়া

News Desk
Translate »