28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorizedজাতীয়প্রচ্ছদ

সচিবালয় ও যমুনার আশপাশে অনির্দিষ্টকাল সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও এর আশপাশে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী বুধবার (৯ জুলাই) হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগেও কয়েকবার এমন নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।
বিআরএসটি/এসএস

Related posts

বিয়ের মঞ্চ থেকে বরকে ‍তুলে নিলো নাচের দল, অতঃপর..

brs@admin

আব্বাসকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মহাসচিবের দুঃখ প্রকাশ

News Desk

সাবেক সচিব জিয়াউল গ্রেফতার

News Desk

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান

News Desk

এমবাপ্পের গোলে জয় ফ্রান্সের, হার দিয়ে নেশনস লিগ শুরু ইতালির

News Desk

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin
Translate »