BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

মেহেরপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান খানের বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে সরকার।
সোমবার (০৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারাধীন ছিল৷ তবে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই মামলা থেকে খালাস দেওয়ায় তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে৷
মো. আহসান খানের সাময়িক বরখাস্তকালীন সময়ের কার্যক্রম গণ্য হবে। এ ছাড়া জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানায় জননিরাপত্তা বিভাগ।

বিআরএসটি/এসএস

Related posts

নাটকের কাস্টিংয়ে পেশাদারত্ব চান ‘ব্যাচেলর পয়েন্ট’এর ইভা

rahman himel

ঢাকাই ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে

brs@admin

৩ টির বেশি আসনে প্রার্থী হওয়া যাবে না : ইসি

News Desk

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

News Desk

রাঙামাটিতে পাহাড়ে সেনা অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার

News Desk

অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান

brs@admin