26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

সরকারবিরোধী আন্দোলন শুরু করার নির্দেশ ইমরান খানের

কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন, তার ভাই ১০ মহররমের পর সরকারবিরোধী আন্দোলন শুরুর নির্দেশ দিয়েছেন। শুক্রবার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডিতে একটি সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি পিটিআই প্রধানের বার্তা পৌঁছে দেন।

আলিমা খান জানান, আন্দোলনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং পিটিআই প্রধান জনগণকে ‘নিজেদের স্বাধীনতার জন্য রাস্তায় নামার’ আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, ইমরান বারবার বলে এসেছেন, ‘দাসত্বের চেয়ে কারাবরণ শ্রেয়।’

এই মন্তব্য এমন এক সময় এলো, যখন পাকিস্তানের সুপ্রিম কোর্ট সংখ্যালঘু ও নারী সংরক্ষিত আসন বরাদ্দ থেকে পিটিআই-কে বঞ্চিত করেছে।

গত ২৭ জুন সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চ রায় দেয়, পিটিআই জাতীয় ও প্রাদেশিক পরিষদে সংরক্ষিত আসনের জন্য যোগ্য নয়।

এদিকে, সরকার পিটিআই-কে সতর্ক করে বলেছে, তারা যেন বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। তবে শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার হলেও সহিংসতার অনুমতি দেওয়া হবে না।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আবারও দাম বাড়ল স্বর্ণের, আজ ভরি কত?

News Desk

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

brs@admin

ভারতের আচরণে সুসম্পর্কের লক্ষণ নেই: স্পিকার

News Desk

ভারতে যখন হামলা করব তখন পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

brs@admin

আবারও বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে

News Desk

ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণই ইসরায়েলের ছিল না: রাশিয়া

brs@admin
Translate »