28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

‘আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই’ : রিপন

আওয়ামী লীগের নিজেদের ভুলের কারণেই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সারাদেশে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে প্রতীকী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 
এ সময়ে রিপন বলেন, ‘২০০৮ সালের নির্বাচনও ছিল বিতর্কিত। প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য কায়েম করা হয়েছিল। আর যেসব সরকারি কর্মকর্তারা বিগত তিনটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করতে সহযোগিতা করছিল, তারা এখন প্রমোশনের জন্য তদ্বির করছে।’ তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান তিনি। 
তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছে, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগ এখন মুসলিম লীগের পথে। যারা বিনা ভোটের নির্বাচন করেছে, প্রমোশনের জন্য দৌড়াদৌড়ি করছে।’
বিআরএসটি/এসএস

Related posts

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে থেমে গেল ইসরাইলি বিমানবন্দরের প্রাণচাঞ্চল্য

News Desk

ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের, বেড়েছে তেলের দাম

brs@admin

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২

News Desk

দেশে নির্বাচিত সরকার লাগবে : মিন্টু

News Desk

আ.লীগের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রেখেছিল : আসাদুজ্জামান

News Desk
Translate »