27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

ঢাকাস্থ ইরান দূতাবাসে আজ সোমবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতের জন্য উপস্থিত হন। দুপুর সাড়ে ১১টায় জামায়াতের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ইরানের মান্যবর রাষ্ট্রদূত মানসুর চাভোসি’র সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের নায়েবে আমির এবং সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সম্প্রতি ইসরায়েল ইরানের সার্বভৌমত্বে চরম আঘাত হানে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ইরানকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে এবং অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। জামায়াতে ইসলামী এই আগ্রাসনকে তীব্রভাবে নিন্দা জানায় এবং ইরানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে।

ইরানী রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি জামায়াতের এই অবস্থানকে স্বাগত জানান এবং বাংলাদেশি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের সমর্থন দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

এ সময়, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন। তিনি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিনিধিদল আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ইরান ও বাংলাদেশে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হবে।
বিআরএসটি/এসএস

Related posts

অবৈধ নির্বাচনে জড়িতরাও কি লটারিতে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে ফারুক

News Desk

সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রিজভীর

News Desk

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

brs@admin

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

News Desk

বিবিএসের জরিপ, দেশে আরও বেকার বাড়ল ১ লাখ ৬০ হাজার

brs@admin

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

News Desk
Translate »