26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ এবং পর্যটন ব্যবস্থা সর্বোপরি ভ্রমণের উপযুক্ত আবহাওয়ার শহর দক্ষিণ আফ্রিকার কেপটাউন। ২০২৫ সালের জন্য টাইম আউটের ‘বিশ্বের সেরা শহর’ হিসেবে কেপটাউন শীর্ষস্থান অর্জন করেছে। এখন বিশ্ব সেরা বিমানবন্দরের তালিকায় শীর্ষে দেশটির কেপটাউন বিমানবন্দর।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরকে ২০২৫ সালের জন্য এয়ারহেল্প স্কোর র্যাকিংয়ে ‘বিশ্বের সেরা বিমানবন্দর’ হিসেবে মনোনীত করেছে।

সোমবার (১৮ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি গ্রহণ করেন ওয়েস্টার্নকেপ প্রভিন্সের প্রিমিয়ার এলান উন্ডি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার হোম এফেয়ার্স মিনিস্টার, কেপটাউন সিটি মেয়রসহ বিএমএ কর্মকর্তারা।

দেশটির কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের এয়ারহেল্প স্কোর অনুসারে বিশ্বের সেরা বিমানবন্দর ঘোষণা করেছে; যার সামগ্রিক স্কোর ৮.৫৭, সময়মতো পারফরম্যান্স, গ্রাহক অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে তালিকার শীর্ষে রয়েছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ছে : অর্থ উপদেষ্টা

News Desk

একটি দল বেপরোয়া ও সংঘাতমুখী পথে অগ্রসর হচ্ছে : সাদিক কায়েম

News Desk

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা

News Desk

সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ এর যাত্রা শুরু : আসিফ মাহমুদ

brs@admin

আদালতের নির্দেশনা হাতে পৌঁছালে জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত : ইসি সচিব

brs@admin

মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক: ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

News Desk
Translate »