BRS TIMES
অর্থনীতিপ্রচ্ছদ

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

‘ব্যাংক হলিডে’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সব ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এছাড়া দেশের প্রধান দুই শেয়ারবাজারেও বন্ধ থাকবে লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও জরুরি কিছু শাখা সীমিত পরিসরে খোলা থাকবে শুধুমাত্র প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজের জন্য।

বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী, বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে এদিন শুধু দাপ্তরিক কার্যক্রম চলে।

এ কারনে, নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এই দিন ব্যাংক খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না।

নীতি অনুযায়ী ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতারিক কার্যক্রম পরিচালনা করা হয় না। তবে এ সময়ে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।

এদিকে পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়। কাজেই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না।
বিআরএসটি/এসএস

Related posts

দার‐ই‐নিজাতে প্রেমের পালা ‐ নুডলস দৃশ্যে সাড়া

rahman himel

প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন ১৪টি দল

News Desk

ধামইরহাট সীমান্তে ১০ জনকে পুশ ইন

News Desk

আ.লীগের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি

News Desk

ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ কাল

brs@admin

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প

News Desk