28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে : রুমিন ফারহানা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নাই।

তিনি বলেন, বিএনপি ১৭ বছর অনেক নির্যাতন সহ্য করেছে। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনো বলেন ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে এক সাথে লড়াই করতে হবে।

গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেয়ার মতো একটি নির্বাচন হবে।’

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বিআরএসটি/এসএস

Related posts

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

News Desk

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

News Desk

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

brs@admin

‘দুই-তিন বছর চুক্তি সইয়ের অপেক্ষা নয়—আমরা দ্রুত বাস্তবায়ন চাই’ – চীনা রাষ্ট্রদূত

brs@admin
Translate »