BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ ঘিরে প্রস্তুত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।

শনিবার (২৮ জুন) বেলা ২টায় সমাবেশের মূল পর্ব শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য দেবেন।

দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ জন্য রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে আসছেন হাজারো নেতাকর্মী।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর দলটির সবচেয়ে বড় শোডাউনে অংশ নিতে গতকাল শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের বহনকারী কয়েকশ যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। ইতোমধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মী।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন ৪ থানার অনুমতি দিলো অন্তর্বর্তী সরকার

News Desk

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

brs@admin

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

ওদের জন্মই তো ভুল, ওরা মওদুদীবাদী : জামায়াত প্রসঙ্গে হাবিব

News Desk

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ ৩ কর্মকর্তা বরখাস্ত

News Desk
Translate »