BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসি গ্রেফতার : বদিউল আলম

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে দুইজন সিইসিকে গ্রেফতার হতে হয়েছে। তাদের মধ্যে একজনকে হেনস্তা হতে হয়েছে, যেটা গ্রহণযোগ্য নয়। এই হেনস্তার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রয়োজন। আওয়ামী লীগ সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করলে শেখ হাসিনা দানবের ভূমিকায় অবতীর্ণ হতে পারতো না। তাহলে আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে নিবন্ধনের কিছু শর্ত প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দলের মধ্যে গণতন্ত্র চর্চা, দুর্বৃত্তদের প্রবেশ রোধ, আর্থিক স্বচ্ছতা।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন এমপিদের শপথ নিয়ে সাংবিধানিক ব্যাখ্যা দিলেন আইন উপদেষ্টা

News Desk

বিপিএলের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান

News Desk

গোপালগঞ্জে সীমা ছাড়ালে ব্যবস্থা ‐ স্বরাষ্ট্রমন্ত্রী

rahman himel

২০২৫-এর অনুষ্ঠানই ছিল মায়ের শেষ ‐ বললেন প্রধানমন্ত্রী

rahman himel

ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

News Desk

বিএনপি হারলে বাংলাদেশ হারবে : কিসমত

News Desk